দৌলতপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা উপজেলার আল্লারদর্গায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের অন্যতম শূরা সদস্য ও জেলা জামায়তের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শূরা সদস্য ও দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আরোজ উল্লাহ,জামায়াতের উপজেলা সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল নোমান, সহ সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল, সাবেক উপজেলা আমির মরহুম নূর কতুবউল আলম স্যারের ছেলে তাজনিম আলম,শিবিরের থানা সেক্রেটারি আলিফ ওমর,দৌলতপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল করিম।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজজীবনে বাস্তবায়ন করা হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।