শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দৌলতপুরে ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে চিকিৎসা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

আবেদনপত্র সূত্রে জানা যায়, উপজেলার মৌবারিয়া গ্রামের বাসিন্দা মোঃ রাজু আহমেদ। গত বছ জুলাই আন্দোলনে ছররা বুলেটে আহত হয়। এতে তাহার শরীরে ও মাথায় অনেকগুলো বুলেট প্রবেশ করে, চিকিৎসকরা ৮টি বুলেট বের করে এবং আরো কিছু মাথায় থেকে যায়। তার মাথায় সমস্যার দেখা দিলে চিকিৎসকের পরামর্শে স্থানীয় আল ফালাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কয়েকটি পরীক্ষা করান।কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টে তার মাথার হাড় বা টিস্যুতে কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি বলে জানান তারা। এখানেই বাধে অসঙ্গতি পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানে একই পরীক্ষা করালে ফলাফলে বড় ধরনের পার্থক্য ধরা পড়ে।

এ অবস্থায় ভুক্তভোগী ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।তিনি জানান , ডায়াগনস্টিক সেন্টারটি আমাকে ভুল রিপোর্ট দিয়েছে, যার কারণে চিকিৎসা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছে এবং আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়টি তদন্ত করে ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স বাতিল করাসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ ধরনের একটি চিঠি পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category