শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিয় সভা অনুষ্ঠিত

Khandaker Jalal uddin / ৮১ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অডিটেরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার জসিম উদ্দীনের এলাকার সকল এমপি প্রার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা অডিটেরিয়ামে দৌলতপুর থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।

সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।

এ সময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয়, সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু , জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের বদিউজ্জামান, গণ অধিকার পরিষদের প্রার্থী শাহাবুল মাহামুদ বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন ভাবে প্রশ্ন করেন। উপস্থিতিদের মধ্যে আলোচনা করেন সাংবাদিক আহাম্মেদ রাজু,আহাদ আলী নয়ন, হেলাল উদ্দিন, আকবর আলী নেতা, সাংবাদিক বাবু, জাহাঙ্গীর আলম, জহুরুল করিম বিশ্বাস চেয়ারম্যান, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রেজাউল করিম প্রিন্সিপাল, আশরাফ আলী শিবির নেতা, লিয়াকত আলি, ছাত্র নেতা রাফিকুল ইসলাম, সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন,বিএনপি নেতা নাজমুল হুদা, মহবুবুর রহমান লস্কর, আব্দুল হালিম টম মাস্টার, বাবু দেবনাথ প্রমুখ। বক্তাদের মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category