শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে দুটি অস্ত্র, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি সহ ২ জনকে আটক করেছে বিজিবি 

মোঃ সাইফুল ইসলাম / ৪১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে দুটি অস্ত্র, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি সহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা পাকুড়িয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্ত প্রাগপুর বিজিবি সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মঞ্জিল সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ১টি শর্ট গান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আটক মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই তার ভাতিজা একই গ্রামের টুটুল সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে রাখা চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ আটককৃতদের বিরুদ্ধে বুধবার দৌলতপুর থানায় হস্তান্তর সহ মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category