শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম / ১৬০ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫) উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন।

তিনি ওই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে। সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।অপর ঘটনা টি উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী।

তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category