খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে.। জানা গেছে গত ২৭ আগস্ট তারিখে বাবলু সরকার (৬৫) গ্রুপ ও তার ভাই নবী, আলম, ক্বারী সরকার, মালেক মেম্বার সহ লোকজন বাবলু সরকারের উপর বেধড়ত পিটিয়ে রক্তাক্ত আহত করে। বাবলু সরকার মাথায় গুরুতর আঘাত পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১:৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। জানা গেছে জমিজমা বিরোধের বিষয় নিয়ে বিরোধের যের ধরে তাকে রক্তাক্ত জখম করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা চলমান আছে।