শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৪৭ বিজিবি’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নারী আনোয়ারা গাজীকে ফেরৎ

মোঃ সাইফুল ইসলাম / ২৮৭ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৪৭ বিজিবি’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নারী আনোয়ারা গাজীকে ফেরৎ দেয়। ৬ জুন শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ারাকে আটক করে।

পরে শনিবার ৭ জুন সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের আন্তরিক প্রচেষ্টা ও বিএসএফ-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশের ফেরৎ আনা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় অবস্থান করছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই।
তবে বিজিবি আনোয়ারার ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তার পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তার স্বজনরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৬-এস সংলগ্ন স্থানে ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে আনোয়ারাকে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত এলাকায় মানবপাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category