শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাংবাদিক নাহারুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী

SAIDUL ANAM / ৭৬ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার প্রখ্যাত সাংবাদিক নাহারুল ইসলামের আজ ৮ রমজান ২৬ তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের ( ৮ রমজান, ৫ ডিসেম্বর) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজকের এই দিনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন)।
সাংবাদিক নাহারুল ইসলাম ষাটের দশক থেকে সাংবাদিকতা শুরু করে আমৃত্যু এই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল থেকে তাঁর সাংবাদিকতার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি অধুনালুপ্ত জাতীয় দৈনিক বাংলার বাণী পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক নতুন বাংলা, দৈনিক বাংলাদেশ বার্তা, সাপ্তাহিক জাগরণী, সাপ্তাহিক মশাল, সাপ্তাহিক ইস্পাত, সাপ্তাহিক দেশব্রতী, সাপ্তাহিক গ্রামের ডাক পত্রিকায় সাহস ও সুনামের সাথে সাংবাদিকতা করেছেন।
তিনি সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক ফিরোজ কায়সারের পিতা এবং সাংবাদিক আফরোজা আক্তার ডিউ এর শ্বশুর। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category