• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
Casualspin Casino Review for UK Players Considering Games, Payments and Support Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

অষ্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার(০৫ আগস্ট) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর এলাকার ইকুরদিয়া ঘাট সংলগ্ন আসাদুজ্জামানের খাবার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়।৷ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. মফিজ আলী (৬৫) এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ চরপাড়া গ্রামের ইউনুস শিকদারের ছেলে সোহেল রানা ওরফে হাফিজার (২৮)।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় অবস্থান করে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের নজর এড়াতে তারা কখনো পাগল বা ভিক্ষুকের ছদ্মবেশ, আবার কখনো শারীরিক প্রতিবন্ধী সেজে মাদক পরিবহন করত বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category