শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Khandaker Jalal uddin / ৯৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

অনুষ্ঠিতখন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারে বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে কনফারেন্স রুমে ৬ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেন্টারের মহাপরিচালক খালেদ কায়সার পলাশ সাংবাদিকদের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।  তিনি জানান আমাদের বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের পক্ষ হতে আমি মোহা: খালেদ কায়সার পলাশ মহাপরিচালক এই মর্মে সাংবাদিক সম্মেলন করছি যে, কিছুদিন আগে জনৈক মোঃ নজরুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসেন এবং চিকিৎসা পত্র নিয়ে বিদায় হন।

পরে এক সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন,তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন সিভিল সার্জন দপ্তর, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা, সর্বশেষ জেলা প্রশাসকের অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ দায়ের করেন, যেমন আমাদের লাইসেন্স নাই, সার্টিফিকেট ধারী ডাক্তার নাই, সরকারের রাজস্ব ফাঁকি দেই এবং সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি না।

তাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রতিষ্ঠানকে হেই প্রতিপন্ন করা এবং মিথ্যা ও বিভ্রান্তি কর তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করা। আমরা এই তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরূপ মানহানিকর বক্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,এ সময় ডা. এম এ জামান, ডা.মোস্তাফিজুর রহমান সহ হাসপাতালের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category