• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
ভৈরবে ঋণের চাপে গৃহবধূর ফাঁ’সিতে ঝুলে আ’ত্ম’হ’ত্যা ভৈরবে যুবলীগ নেতা আল আমিন সৈকত কে কু/পি/য়ে হ/ত্যা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন

উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুসারী অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উৎসব শেষে ভক্তরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category