• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া আইডি খোলা, ছবি এডিট ও ভয়েস ক্লোনিং করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী রোকসানা আক্তার লিরা (৪২) নামের এক নারী এই আইনি পদক্ষেপ নেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকার সময় গোপালগঞ্জের জালালাবাদ এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী রোকসানা আক্তার লিরা জানতে পারেন যে, কে বা কাহারা তাঁর নাম ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া (Fake) প্রোফাইল তৈরি করেছে। পরবর্তীতে ওই ভুয়া আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি অন্য একজন পুরুষের ছবির সাথে আপত্তিকরভাবে সম্পাদনা (Edit) করে এবং তাঁর কণ্ঠ নকল (Voice Clone) করে তৈরি অডিও রেকর্ড সহ বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়।
ভুক্তভোগী রোকসানা আক্তার জানান, উক্ত পুরুষের সাথে তাঁর কোনো ধরনের পরিচয় বা ছবি নেই। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এই মিথ্যা ও কাল্পনিক বিষয়বস্তু ছড়িয়ে দিয়ে সাইবার অপরাধীরা তাঁর সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধ এবং সামাজিক সুরক্ষার স্বার্থে তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ট্র্যাকিং নং: SOFJQN, জিডি নং: ১৩৫০) নিবন্ধিত করেছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category