• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা

কালিগঞ্জে ট্রাকচাপায় ৬বছরের শিশুর মৃ’ত্যু, চালক আটক

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেতার মা মোসলেমা খাতুন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান , কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন তার মায়ের সাথে একটি মোটর ভ্যানে সোনাতলা আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় মুস্তাকিম।এ সময় তার মা মেসলেমার বাম হাত ভেঙে যায়। আহত মোসলেমাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জনতা ট্রাকসহ ঘাতক চালজ আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category