• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে’প্তার গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ কুমিল্লা জাঙ্গালিয়ায় এসআরবি-১১-এর অ’ভিযানে যা’বজ্জীবন সা’জাপ্রাপ্ত ধরা ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শশুর খু’ন

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে কলা ব্যবসায়ী শশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে মেয়ের জামাই। শুক্রবার (২৮ আগস্ট)বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের পুত্র এবং হত্যাকারী মোজাম্মেল জামালপুরের মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর পুত্র।
নিহতের পুত্র বিল্লাল জানান, সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় বোন জামাই মোজাম্মেল। শুক্রবার বিকেলে মোজাম্মেল কথা আছে বলে ফোন করে তার শশুরকে জামালপুর বাজারে ডেকে নেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল সাথে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, মাথার পিছন দিকে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে দেখতে পাই তিনি আগেই মারা গেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম পক্রিয়াধীন আছে। হত্যাকারীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category