• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর

কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধ’র্ষ’ণের চেষ্টা

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করে। সন্ধ্যা পর্যন্ত প্রতিবন্ধী কন্যা বাড়ীতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। ইতিমধ্যে সে কান্নারত অবস্থায় বাড়ীতে প্রবেশ করে। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও অন্যান্য সদস্যরা জানতে চাইলে সে লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন এবং তার স্ত্রী প্রতিবন্ধীর মা ও স্থাণীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। স্থাণীয়রা জড়ো হতে থাকলে এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) প্রতিবন্ধী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২৯(৭)২৬। এলাকাবাসী জানান ইতিপূর্বে তার নাতীর বৌকে শারীরিক নির্যাতন করার পরে,তার বিরুদ্ধে এলাকায় বিচার হয়,এবং তার নাতী বৌকে তালাক দেয়, একাধিক সূত্র যানা যায় তার নিজের ছেলের বৌ ও লোকমান হোসেন কে অনৈতিক কর্মকান্ডের জন্য জুতা পেটা করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভ‚ক্তভোগী প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় ২৯(৭)২৬ নং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category