শিরোনাম :
হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা অষ্টগ্রামে হাওরে ধান ডুবল শিলাবৃষ্টিতে, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ গোসাইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মির্জাপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ কামরুল হাসান কাজল,ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের জেলা সদরের সাথে ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ধরলার বাম তীরবর্তী সদরের হলোখানা ইউনিয়নের সারডোব থেকে ডানতীরে কাঁঠালবাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক শ্রমিক ও নারীসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে স্থানীদের দা‌বির সা‌থে একত্মতা প্রকাশ ক‌রে মানববন্ধ‌নে অংশ নেন জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান ও সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক বেলগাছা ইউ‌নিয়নের সা‌বেক চেয়ারম‌্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বা‌সিন্দা ও এন‌সিপি নেতা আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদী প‌থে পারাপা‌রের সময় আমার দুই ভাই নদীর পা‌নি‌তে ডু‌বে প্রাণ হা‌রি‌য়ে‌ছিল।

সেতু না থাকায় গর্ভবতী নারীসহ গুরুতর অসুস্থ মানুষদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানবন্ধন।

জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোন কাজ হচ্ছে না। আমরা এ অঞ্চলের মানুষের দা‌বির সা‌থে একাত্মতা প্রকাশ কর‌তে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।