• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে কিশোরীকে পালাতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড

কুতুবজোমের সোনাদিয়া চর থেকে ২৩টি মহিষ চুরি,১৩টি উদ্ধার; আটক ২

নুরুল করিম, মহেশখালী(চট্রঘ্রাম)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চর থেকে চুরি হওয়া ২৩টি মহিষের মধ্যে ১৩টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

গত ২৩ ই জুলাই (বৃহস্পতিবার) বিকালে সোনাদিয়া চর থেকে মহিষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আটক হলেন হোয়ানক ইউনিয়নের জৈয়ারকাটা এলাকার মাহমুদুল করিমের ছেলে মিরাজ এবং সদরঘোনা চরুন দ্বীপ এলাকার কামালের ছেলে শাহিদুল ইসলাম মাহিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈয়ারকাটা এলাকার আনছারের ছেলে শাহাবুদ্দিন বিকালে সোনাদিয়ার ব্রীচ থেকে মহিষগুলো নিজের বলে দাবি করে চর থেকে নাপিতখাল পার করে দেওয়ার নির্দেশ দেন। পরে মহিষের মালিকপক্ষের শ্রমিক বিষয়টি জানতে পেরে অন্যদের সঙ্গে নিয়ে মহিষগুলোর খোঁজ শুরু করেন আছরের পর থেকে।

একপর্যায়ে জালিয়াপাড়া হয়ে নাপিতখাল দিয়ে মহিষগুলো নিয়ে যাওয়ার সময় মাগরিবের আজানের পর স্পিডবোটের সহায়তায় ১৩টি মহিষ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মিরাজ ও শাহিদুল ইসলাম মাহিমকে আটক করা হয়।

চুরি হওয়া মহিষগুলোর মালিক মাওলানা মো. হোসেন, শাকের উল্লাহ ও মোজাম্মেল। তাদের বাড়ি কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায়। ভুক্তভোগীরা জানান, তাদের মোট ২৩টি মহিষ চুরি হয়েছে। এর মধ্যে ১৩টি উদ্ধার হলেও এখনও মোজাম্মেলের ১০টি মহিষের সন্ধান পাওয়া যায়নি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, আটক চোরদের বিরুদ্ধে তদন্ত পূর্বক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category