• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা

কুমিল্লায় কাশিমপুর কারাগার থেকে পালানো দ/ণ্ড/প্রা/প্ত আ’সামি আটক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট কাজরা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় কয়েকজন কারাবন্দী কারারক্ষীদের জিম্মি করে পালিয়ে যায়। এ সময় মোয়াজ্জেম হোসেনও কারাগারের দেয়াল টপকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
জানা যায়, মোয়াজ্জেম হোসেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানার একটি হত্যা মামলার আসামি। মামলার বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত অবস্থায় তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

র‌্যাব জানায়, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category