• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁ’জা উদ্বার, গ্রে’প্তার-২

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন মো. বাবুল ওরফে বাবু (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ এবং মো. আল-আমিন (৩৮), পিতা: মৃত আব্দুস সাত্তার। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া (বড় উত্তমপুর) এলাকায়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) ডিএমএ মজিদের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু জাহানের বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category