• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান ম’রদেহ উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া এলাকা মরদেহটি উদ্বার করে পুলিশ।
নিহত আলামিন (৩৫), তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৯ নম্বর ওয়ার্ড এলাকার অহিদ মেম্বারের ছেলে।
স্হানীয় সুত্রে জানা যা, বুধবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামের জনৈক মুসলিম উদ্দীনের নতুন মাটি ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড়ের পশ্চিম দিকে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থান পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category