বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার

Khandaker Jalal uddin / ৩৮৪ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামের নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তিন সহযোগীসহ কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন (৪৮) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী।
লিফটন ইবি থানাধীন দুর্বাচরা গ্রামের আজিজুর রহমানের ছেলে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানানো হয়।
লিফটনের অন্য তিন সহযোগীরা হলেন, ইবি থানার রফিকুল ইসলাম মন্টুর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (৩৮), দুর্বাচরা এলাকার জহির উদ্দিনের ছেলে লিটন (২৮) ও আব্দুল মজিদের ছেলে সনেট হাসান (৪০)।
অভিযানের সময় ৬ টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, একটি লং ব্যারেল বন্দুক ১০ টি পিস্তলের ম্যাগজিন একটি মডেল এসএলএফ ইম্পারেটর, ৩৩ রাউন্ড নাইন এম এম পিস্তলের গুলি, ৫০ রাউন্ড বন্দুকের গুলি, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৬ রাউন্ড ্্যামোনেশন বোর, ১০ টি বড় হাসুয়া, ৩ টি ক্লিনিং কিট, ১ টি পিস্তলের কভার, ৮ টি শিল্ড ও ৬ টি বল্লম উদ্ধার করা হয়।
কুষ্টিয়া সেনা ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার ওসি মেহেদী হাসান জানান, জাহাঙ্গীর কবির লিপটন একসময় কুষ্টিয়া পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল।
কুষ্টিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জামান জানান, কোন ক্ষয়ক্ষতি ছাড়াই শীর্ষ সন্ত্রাসী লিফটন ও তার সহযোগীদের বিপুল অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category