• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খয়রাতিপাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাউজানের ঐতিহ্যবাহী ডাবুয়া খয়রাতি পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, সমাজ, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার বাদে মাগরিব হযরত এয়াছিন শাহ (র:) ইবতেদায়ি মাদ্রাসা ময়দানে আয়োজিত
মাহফিলে উদ্বোধক ছিলেন কিউসি গ্রুপ, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জে. এ. এম. ইকবাল হাসান। হযরত এয়াছিন শাহ্ মাদ্রাসা, মসজিদ ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুখাইন মুহাম্মদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ হোসাইন শাহ (ম.)। হাফেজ মাওলানা আবু খালেদ সায়মন ও মাওলানা মোঃ শাকের উল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন খয়রাতি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা এস. এম. রফিকুল ইসলাম আল-কাদেরী, প্রধান ওয়াহেজিন ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন হযরত এয়াছিন শাহ (র:) ইবতেদায়ি মাদ্রাসার সুপার হাফেজ মাওলান মুহাম্মদ হাবিবুল আজম আল-কাদেরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মুছা আকবর, মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল করিম কাঞ্চন, হাফেজ মোহাম্মদ রিয়াদ, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মো. শুয়াইব, মাওলানা মোঃ ওসমান গনি, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা মুহাম্মদ সাব্বির, হাফেজ মুহাম্মদ শিহাব, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন, আদর্শ ও উম্মতের প্রতি ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের পর তবারোক বিতরণ করা হয়। একই সাথে এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category