• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর

গণ’ধ’র্ষণের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গৃহবধূ স্বপ্না খানমকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস ভবনের সামনে পাটগাতী স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্বপ্না খানমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category