• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সংগ্রাম, সততা আর মানবিক কাজের মধ্য দিয়ে রাজপথ থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (MD Saiful)। ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতি ও জীবনের প্রধান ব্রত হয়ে উঠেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, সাইফুল ইসলাম ভাই শুধু একজন রাজনীতিববিদই নন, বরং তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর বিপদে-আপদে এক নিবেদিত প্রাণ অভিভাবক। ছাত্রসমাজের অধিকার আদায়ের যেকোনো আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন।
দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সাধ্যের সবটুকু দিয়ে পাশে দাঁড়ান। তাঁর এই মানবিক ও গতিশীল নেতৃত্বের কারণে গোপালগঞ্জের সর্বস্তরের রাজপথের সহযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাইফুল ভাইয়ের সুস্থতা, দীর্ঘায়ু ও শুভকামনা জানিয়ে বলেন, “সাইফুল ভাই গোপালগঞ্জের রাজপথের এক সাহসী ও মানবিক মুখ। তিনি এভাবেই সবসময় অসহায় মানুষের পাশে থেকে এবং ছাত্র সমাজকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যান—এই আমাদের শুভকামনা ও দোয়া।”
আগামীর দিনগুলোতেও সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হয়ে গণমানুষের সেবায় এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category