• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

চট্টগ্রাম মহানগর নাগরিক ফোরামের নতুন কমিটি, সভাপতি হামিদ-সম্পাদক দুলাল

মিলন বৈদ্য শুভ, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নাগরিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান আবু সাঈদ ও মহাসচিব মো. কামাল উদ্দিনের অনুমোদনক্রমে ‘বৃহত্তম চট্টগ্রাম মহানগর নাগরিক ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হামিদ হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে দুলাল কান্তি বড়ুয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অরূপ চন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ফোরাম সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই নবগঠিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। নগরবাসীর নাগরিক অধিকার, বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।
ফোরামের নেতৃবৃন্দ জানান, আগামী দিনে চট্টগ্রাম মহানগরের নাগরিক সমস্যা সমাধানে নবগঠিত কমিটির তিন নেতার নেতৃত্বে নগরবাসীকে ঐক্যবদ্ধ করে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জনগণের কল্যাণে ফোরামের সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।
এদিকে প্রাথমিকভাবে কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদ ঘোষণা করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category