• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
UK Player Protection Tools for Safer Online Casino and Sports Betting মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অ/ভিযোগ মায়ের বিরুদ্ধে ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আ/ত/ঙ্কে সীমান্তবাসী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নি/হত, আ’হত মেয়ে দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ‘বানোয়াট’, দাবি কালীগঞ্জ বিএনপির

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
শনিবার (২৯ আগষ্ট) এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন এবং বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করা হয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ প্রচারণায় ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।
কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই, মানববন্ধনের উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকতা তদন্ত এবং প্রচারিত অভিযোগ, ভিডিও ও ছবি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
নেতৃবৃন্দ বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category