• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

নূর মোস্তফা আলী হাসান, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার মাসিক সভা,মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়ে সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এবং দৈনিক জনবাণী, ডেইলি পোস্ট ও চট্টগ্রাম মঞ্চের সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মোবারক হোসাইনের সঞ্চালনায় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইলিয়াছ সুমন বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখা ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বলেন, “সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত মাসিক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলা এবং মানবকণ্ঠের প্রতিনিধি মাহমুদুর রহমান বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপসংবাদ ও গুজবের বিরুদ্ধে সচেতন থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিদুয়ানুল বারী ও মাইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য আহসান উল্লাহ সজিব, চ্যানেল ২১ ও ‘সকালের শিরোনাম’-এর প্রতিনিধি শাহাদাত হোসেন, আমিনুর ইসলাম রিয়াদ, যমুনা টেলিভিশনের সংবাদদাতা চারু মিল্লাতসহ সংগঠনের অন্যান্য সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category