• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি খোরশেদ, সাম্পাদক বাবু

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের ২৮ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে নির্বাচিত কাজী খোরশেদ আলম দৈনিক নয়া দিগন্তের বুড়িচং প্রতিনিধি, দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক। সাধারণ সম্পাদক নির্বাচিত জহিরুল হক বাবু টেলিভিশন কুমিল্লার জেলা মোজো রিপোর্টার এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি।
নির্বাচনে সহ-সভাপতি পদে গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ রকিবুল হাসান রনি এবং পাঠাগার সম্পাদক পদে রেজাউল করিম রাজু নির্বাচিত হন।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মোসলিম উদ্দিন, আব্দুল মোমেন, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মদ ও মো. মহিউদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নতুন কমিটি বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা জোরদার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category