• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
Casualspin Casino Review for UK Players Considering Games, Payments and Support Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন এসআই ছবির

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে ফুল দিয়ে সাজানো ওসির গাড়ি চড়ে অবসরে গিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার।

ওসির নির্দেশনায় সোমবার দুপুরে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে চড়িয়ে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেয়া হয়।

এরআগে অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিনের উপর পুষ্পবর্ষণ করে থানা থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসে থানার পুলিশ সদস্যবৃন্দ। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

অবসরে যাওয়া পুলিশ সদস্য এসআই ছবির উদ্দিন সিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তাঁর চাকরি জীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে গেলেন।

বিদায়বেলায় আপ্লুত কন্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, বিদায় বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমাকে ভালোবাসা দিয়ে তারা কাদিয়ে দিয়েছে। কর্মজীবনে সবার মনের মধ্যে যে জায়গা করে নিতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই বিদায় বেলায় এতটা সম্মান পেয়েছি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের নাম কি একজন সিনিয়র সদস্য ছিলেন। আজকে আমাদের থানা থেকে সে চলে যাচ্ছে। আসলে বিদায় বেলায় ওইভাবে কিছু বলার থাকে না। দীর্ঘ ৩৭ টি বছর পরিশ্রম করেছেন, বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুখ শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরি জীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে। তার চাকরিজীবনে তিনি সততার সাথে জনগনের জন্য কাজ করেছেন। তাই তার প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category