• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া Casualspin Casino Review for UK Players Considering Games, Payments and Support Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলনে সাবেক বিজিবি কর্মকর্তার অভিযোগ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রয়কৃত পৈতৃক ও ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা, হামলা এবং সপরিবারে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম শেখ (৬৫)।
আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভুক্তভোগী নুরুল ইসলাম উপজেলার পাটগাতি গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক এই বিজিবি কর্মকর্তা জানান, পাটগাতি ইউনিয়নের ১৪৪ শ্রীরাকান্দি মৌজার আরএস ৭০৮ নং খতিয়ানের ২৬৫৮ দাগের ১.৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগের ১৪ শতাংশসহ মোট ১ একর ৪৫ শতাংশ জমির মধ্য থেকে তিনি ২৩ শতাংশ জমি ক্রয় করেন। গত ৩০ বছর ধরে তিনি ওই সম্পত্তি নির্বিঘ্নে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুর রহমান শেখের চার ছেলে শফি মাহমুদ, জিয়ারুল, জাকিরুল ও সেনা সদস্য মনিরুলসহ তাদের সহযোগীরা ওই জমিটি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে।
নুরুল ইসলাম শেখ অভিযোগ করেন, জমির মালিকানার যাবতীয় বৈধ কাগজপত্র তার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধের জেরে সম্প্রতি জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৫ বছর আগে তিনি ওই জমিতে ২৫০টি গাছ রোপণ করেছিলেন। গাছগুলো পরিপক্ব হওয়ায় সম্প্রতি তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী মিরাজ শেখের কাছে তা বিক্রি করেন। কিন্তু ব্যবসায়ী সেই গাছ কাটতে গেলে অভিযুক্ত প্রভাবশালীরা তাতে বাধা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category