• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপ কর্মসূচী অনুষ্ঠিত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের প্রায় ২ শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম উদ্দিন,এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category