• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অ/ভিযোগ মায়ের বিরুদ্ধে ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আ/ত/ঙ্কে সীমান্তবাসী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নি/হত, আ’হত মেয়ে দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক

টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ওই শিশুকে পানি আনার জন্য পাঠালে প্রতিবেশী জাকার শেখ কলার লোভ দেখিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। পরে ঘরে আটকে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে।
ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জাকার শেখ তার মেয়ের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তি ও শিশুর চিৎকারে তার মা মনিরা বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত জাকার শেখকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category