• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
ভৈরবে ঋণের চাপে গৃহবধূর ফাঁ’সিতে ঝুলে আ’ত্ম’হ’ত্যা ভৈরবে যুবলীগ নেতা আল আমিন সৈকত কে কু/পি/য়ে হ/ত্যা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ওই শিশুকে পানি আনার জন্য পাঠালে প্রতিবেশী জাকার শেখ কলার লোভ দেখিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। পরে ঘরে আটকে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে।
ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জাকার শেখ তার মেয়ের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তি ও শিশুর চিৎকারে তার মা মনিরা বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত জাকার শেখকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category