শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনওর ঝটিকা অভিযান,খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৮ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সদর উপজেলার ফারাবাড়ি বাজারে ছদ্মবেশে অভিযান চালিয়ে খোলা পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

সোমবার (২৩ মার্চ ২০২৬) সাধারণ মানুষের মতো ছদ্মবেশ ধারণ করে ইউএনও খাইরুল ইসলাম হঠাৎ করে ফারাবাড়ি বাজারের খোলা পেট্রোল বিক্রয়স্থলে পরিদর্শনে যান। এ সময় অনুমোদনহীনভাবে খোলা পেট্রোল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এক ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, “খোলা পেট্রোল বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category