• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আগামী ২০শে মে ঠাকুরগাঁওয়ে আসছেন
মাননীয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর সঙ্গী হিসেবে সাথে আসছেন বিমান পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। উদ্দেশ্য, বিমানবন্দর সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। দীর্ঘ প্রতীক্ষার অবসান? ২০ মে উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও !

পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন।

তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পরে জমি অধিগ্রহণ বিক্রেতা ও ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরন করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category