• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

ঠাকুরগাঁওয়ে সড়ক দু’র্ঘটনায় দুই বন্ধুর মৃ’ত্যু

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ঋত্বিক ও আশিক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category