শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৪ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের বনবিভাগের সামনে শুক্রবার (২০মার্চ) জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম আশরাফ।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাইসহ আইন লঙ্ঘনের বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মচারীদের সচেতন করা হয় এবং নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category