• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম

মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দাবি করেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর থেকে সরকার কোনো অর্জন নিয়ে ফিরতে পারেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে এবং রংপুর-কুড়িগ্রামের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘কৃষক সমাবেশ-২০২৬ ও আত্মপ্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিরোধীদলীয় বেশিরভাগ সংসদ সদস্য উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই অঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। রংপুর-কুড়িগ্রামের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন, কিন্তু সেই সফর থেকে কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।”

কৃষি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, “কৃষিকে ধ্বংস করা মানে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে, কৃষির আধুনিকায়ন করতে হবে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”

কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, “শুধু কিছু টাকার কার্ড দিয়ে কৃষকের সমস্যার সমাধান হবে না। কৃষক কার্ডের নামে দুর্নীতির সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত কৃষকের পরিবর্তে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এসব সুবিধা ভোগ করতে পারে। তাই কৃষকদের টেকসই উন্নয়নে কার্যকর নীতি গ্রহণ করতে হবে।”

সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’। অনুষ্ঠানে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নাহিদ ইসলাম।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য মো. আখতার হোসেন বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের অধিকার আদায় ও তাদের সমস্যা সমাধানে জাতীয় কৃষক শক্তি কাজ করবে।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category