• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

দেড় কোটি টাকার পণ্য নিয়ে আখাউড়ায় নৌকা ডুবি

মো.আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার মালামাল নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাইয়েন ফলে ডুবে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা। ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য আর একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

আখাউড়া বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category