দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরের শশিধরপুর মালিথা পাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম মালিথার বড় পুত্র
নুরুজ্জামান পিন্টু (৫৫) ঢাকার পিজি হাসপাতালে ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় তিন মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে …ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, মা ভাই বোন অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রহী রেখে গেছেন।সে ঢাকার নারায়ণগঞ্জের একটি পেপার মিলে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নুরজামান পিন্টুর নামাজে জানাযা সকাল দশটায় শশিধর
পুর মালিদা পাড়ায় অনুষ্ঠিত হয়। শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।এছাড়াও এছাড়া মঙ্গলবার সকাল ছয়টায় তারাগুনিয়ার সাংবাদিক আতিয়ার রহমানের মাতা সফুরা খাতুন(৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে সে তিন পুত্র, পাঁচকন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনো গ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুর সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা মেদ বাচ্চু মোল্লা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।