শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দৌলতপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃইয়াকুব আলী

মোঃ সাইফুল ইসলাম / ১২৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিচারক মন্ডলী কর্তৃক তিনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মঙ্গলবার (১৩ জানুয়ারি) দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিযোগিতায় ঘোষণা করেন।
মোঃ ইয়াকুব আলী ১৯৯৩ সালে বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৩২ বছর শিক্ষকতায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসছেন।  এর আগে তিনি বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এস বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পূর্বেও কয়েকবার তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।
মোঃ ইয়াকুব আলী উপজেলার  শিক্ষক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে মোঃ ইয়াকুব আলী বলেন, এ অর্জন দৌলতপুরের সকল শিক্ষকের। এর জন্য সকল শিক্ষককে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, শিক্ষাকতা একটি মহান পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category