শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

দৌলতপুরে ইউএনও মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম / ১৩৯ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনতা।
সোমবার বেলা সাড়ে ১১  টার দিকে উপজেলা বাজার রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,আব্দুল হাই সিদ্দিকী এই উপজেলায় যোগদানের পর থেকে মানুষের সেবায় কাজ করেছেন। তিনি তার সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই উপজেলার মানুষদের। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।
বক্তারা আরও বলেন, ইউএনও আব্দুল হাই সিদ্দিকীকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী,উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আলাউদ্দিন বাদল,উপজেলা বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন)সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দৌলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
আব্দুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে কতিপয় সংবাদিক কর্তৃক মিথ্যা সাংবাদ পরিবেশন সহ দৌলতপুর থেকে নড়াইলে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের বেশ কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category