শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৌলতপুরে ওয়ান শুটারগানসহ ইউপি চেয়ারম্যান জাহিদ গ্রেফতার

Khandaker jalal uddin / ৪৮১ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিজনিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২.৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে গ্রেফতার করা হয়।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

এ বিষয়ে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন জানান,মঙ্গলবারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করলে ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র গুলি উদ্ধার করি। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category