শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৌলতপুরে কিশোর গ্যাংয়ের হামলা: ফার্মেসিতে লুটপাট, ব্যবসায়ী আহত

Somrat Ali / ২০৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি  :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বিসিকে বাজারে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় এক ফার্মেসি ব্যবসায়ী আহত হয়েছেন। হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিকে বাজারের ওষুধ ব্যবসায়ী বিপ্লবের দোকানে ১০-১২ জন কিশোর গ্যাং সদস্য ধারালো রামদা, লোহার রড, হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা দোকানের ভেতরে ঢুকে বিপ্লবকে এলোপাতাড়ি মারধর করে ও দোকানে ভাঙচুর চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ব্যবসায়ী বিপ্লব বলেন, “দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে আমার পূর্ব বিরোধ চলছে। তারা বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। নিরাপত্তাহীনতার কারণে কিছুদিন দোকান বন্ধ রেখেছিলাম। পরে বাজার কমিটির সহযোগিতায় গত ২৯ ফেব্রুয়ারি পুনরায় ব্যবসা শুরু করি। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে তারা দোকানে ঢুকে হামলা চালায় ও নগদ টাকা ছিনিয়ে নেয়।”তিনি আরও বলেন, আমি দৌলতপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দৌলতপুর থানায় একটি লিখিত এজহার জমা দিয়েছি।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে গাছের দিয়াড় টলটলিপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ও মাদকাসক্তিতে জড়িত। এ অবস্থায় এলাকাবাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
বিসিকে বাজার কমিটির সভাপতি মহিদুল ইসলাম জানান, আমাদের বাজারের প্রতিষ্ঠিত ফার্মেসী ব্যাবসায়ী বিপ্লবের উপর অতর্কিত হামলা হয়েছে যা পূব পরিকল্পিত। এবং এই হামলায় জড়িতরা সবাই ১৪-১৫ বছরের কিশোর। আমরা বিসিকে বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এমন অভিযোগ এখনো আমি হাতে পাইনি, আমার হাতে অভিযোগের কপি আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category