শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম / ১১৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

‘প্রযুক্তি ও মমতায়,কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ। এসময় উপকার ভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ,
সুবর্ণ নাগরিক কার্ড ও সহায়তা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগীতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। আগামীতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের সহযোগীতায় আরো বরাদ্দ বাড়ানোর কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category