শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

‎দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি আহত-৩

মোঃ সাইফুল ইসলাম / ৬০ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 কুষ্টিয়ার দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির আহত
৩ জন।
জানাগেছে ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা গুলাগুলিতে রূপ নেয়, উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে দফাদারপাড়া এলাকার ময়েজ উদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তৈয়ব আলির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেও অভিযোগ করেনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category