কুষ্টিয়া দৌলতপুরে নূরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলর সৌজন্যে শনিবার সকাল ১০ থেকে ৪ টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পে ৮ জন ডাক্তার সেবা প্রদান করেন।
এ সময় শরিফ উদ্দিন জুয়েল বলেন আমি দৌলতপুরে ৮ লক্ষ মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি তার অংশ হিসাবে আজ আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। আমি পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। আজ ঢাকা থেকে, মেডিসিন, নাক কান ও গলা, চর্ম ও যৌন, গায়নী, অর্থোপেডিক্স ও বাত ব্যাথা বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছি।দৌলতপুরের মানুষের জন্য আমি চিকিৎসা সেবা চলমান রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার হোসেন, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম,
সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, উপজেল কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।