শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় মুক্তিযুদ্ধের সময়ের একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ

SAIDUL ANAM / ১০১ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ১৯৭১ সালের ব্যবহৃত মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category