শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

দৌলতপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ ও একটি এয়ারগান উদ্ধারকরেছে দৌলতপুরথানাপুলিশ।

পুলিশ জানায় বাগোয়ান নওদাপাড়া গ্রামের মাঠে মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও মঙ্গলবার দুপুরে উপজেলার চকদৌলতপুর ইনসান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোকলেছুর রহমানের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও আটক করা সম্ভব যায়নি। এ কারণে সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র কীভাবে ও কার মাধ্যমে ওইসব স্থানে এসেছে, সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

ওসি বলেন, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category