শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দৌলতপুরে পৃথক পৃথক অভিযানে এক ইউপি সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এক ইউপি সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১টার দিকে কুষ্টিয়ার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম (৫৫) কে ডেভিল হান্ট অপরেশনের আওতায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশ কর্তৃক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকায় পৃথক পৃথক যৌথ অভিযানে গান পাউডার, মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে চর সাদিপুর গ্রামের ময়েজ উদিাদরে ছেলে রেন্টু (৩০) ছেন্টু (৩৩) মানিক (২২), নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫) এবং হাবিল খাঁ এর ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা দা, চাপাতি, খেলনা পিস্তল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০ টি ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ওসি মো.নাজমুল হুদা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category